দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতার উদ্যোগকে ‘পূর্ণ সমর্থন’ জানানো হয়েছে। পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং জাইদং এই অবস্থান ব্যক্ত করেছেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জিয়াং জাইদংয়ের সঙ্গে বৈঠক করেন। এসময় তাদের মধ্যে আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে জিয়াং জাইদং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পৃক্ততা বাড়াতে পাকিস্তানের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, এই উদ্যোগ আঞ্চলিক ও বৈশ্বিক পরিসরে টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে বলে বেইজিং মনে করে।
সূত্র: বিবিসি
/অ